images

বিনোদন

সাইফুল ইসলাম: কণ্ঠে ছিল আভিজাত্য ও দরদ 

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৫, ০৩:২০ পিএম

কণ্ঠে ছিল আভিজাত্য। গান পরিবেশনে ছিল দরদ আর যত্নের ছোঁয়া। ষাটের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সাইফুল ইসলাম। বাংলাদেশি আধুনিক গানের এক বিস্মৃত তারকাশিল্পী তিনি। 

জন্ম ৭ মার্চ ১৯৩৭ সালে বগুড়ার এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে। তার ডাক নাম টুনু। পিতা মৌলভী কাবেজউদ্দিন ছিলেন বগুড়া কোর্টের একজন নামকরা আইনজীবী। বাংলা চলচ্চিত্রের খলনায়ক আজমল হুদা মিঠু তার ছোট ভাই।  

ধূমপান নিয়ে তরুণীকে লাঞ্ছনাকারী সেই রিংকু গ্রেফতার, যা বললেন ফারুকী 

উচ্চশিক্ষিত, সুদর্শন সাইফুল ইসলাম গানকে কখনও পেশা হিসেবে নেননি; তবে ষাটের দশকের প্রথমভাগে রেডিওতে তার দু একটি গান প্রচারিত হওয়ার পরপরই তিনি ‘পূর্ববাংলার হেমন্ত’ হিসেবে খ্যাতি পেয়ে যান।

তার গাওয়া 'তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে' গানটি চিরকাল বিরহী প্রেমিকদের হৃদয়ে দোলা দিয়ে যায়। ‘আঁকাবাঁকা’,‘বাদশা’,‘আপনজন’সহ বেশকিছু ছবিতে প্লেব্যাকও করেছেন সাইফুল ইসলাম।

ফ্যাশন শোয়ে আপত্তিকর পোশাকে জ্যাকসনকন্যা 

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘ওরা এগারোজন’ এর টাইটেল সং 'ও আমার দেশের মাটি/তোমার পরে ঠেকাই মাথা' গানটিও গেয়েছেন তিনি।

রেডিওতে তার গাওয়া 'সোনার কাঠি রূপোর কাঠি', 'ইচ্ছে করে গল্প করি তোমায় নিয়ে', 'যদি মনে পড়ে/ফুলের দেশে খুঁজো আমার ঠিকানা' গানগুলো কখনোই পুরাতন হওয়ার নয়।

অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেফতার

সাইফুল ইসলাম লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেন। একাধারে তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার ও নেভাল আর্কিটেক্ট। তদানিন্তন পাকিস্তানের দুই অংশের মাত্র ছয়জন নেভাল আর্কিটেক্টের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 

কর্মজীবনে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্টিল এ্যাড মডেলিংয়ের পথিকৃৎ ও দেশের প্রথম মডেল রাশা ইসলাম তার স্ত্রী এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তাঁর সুযোগ্যা কন্যা। ২৩ এপ্রিল ২০০৩ সালে বরেণ্য শিল্পী সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।