রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ধূমপান নিয়ে তরুণীকে লাঞ্ছনাকারী সেই রিংকু গ্রেফতার, যা বললেন ফারুকী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ধূমপান নিয়ে তরুণীকে লাঞ্ছনাকারী সেই রিংকু গ্রেফতার, যা বললেন ফারুকী 

রাজধানী ঢাকার লালমাটিয়ায় ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী রিংকুকে গ্রেফতার করা হয়েছে গতকাল রোববার রাতে। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা। লিখেছেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।’ 


বিজ্ঞাপন


এরপর লিখেছেন, ‘‘ফারজানা ওয়াহিদ শায়ানের গান থেকে কথা ধার করে নিয়ে বলি—কথা যদি কই, কখন আস্তে কখন বলব জোরে, কি করে হাসব, কি করে বসব ঘুমাব কেমন করে, তুমি বলে দেবে কোনটা চলবে কোনটা চলবে না, আমাকে তো তুমি বললে তোমাকে কেউ কি বলবে না? আজ থেকে এতো কথা বলাবলি কিচ্ছু চলবে না!’ 

লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করতে দেখে তাদের শারীরিকভাবে লাঞ্চনা করেন রিংকু। বিষয়টি নিয়ে সরগরম হয় সামাজিক মাধ্যম। ঘটনাকে 'মব অপরাধ' উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবিও ওঠে তখন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর