images

বিনোদন

রানী-কাজলের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল, খোঁজ পড়ল শাহরুখের 

বিনোদন ডেস্ক

০৫ অক্টোবর ২০২৪, ০২:১১ পিএম

একবারই পর্দায় এক হয়েছিলেন রানী মুখার্জি, কাজল, শাহরুখ খান। এরপর আর দেখা যায়নি তাদের। তবে কুছ কুছ হোতা হ্যায় ছবিতে এ তিন তারকার রসায়ন আজও ভুলতে পারেননি দর্শক। আর তাই তো রানি-কাজলের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হতেই শাহরুখ খানের খোঁজ করলেন নেটাগরিকরা। 

রানী-কাজল সম্পর্কে কাজিন। দুজনের মধ্যে সম্পর্কও বেশ ভালো। এবার তাদের এক ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল। সেখানে দেখা গেল পূজা মন্ডপে দুই বোন। দুজন দুজনকে জড়িয়ে দিলেন পোজ, খোশমেজাজে ধরা দিলেন তারা।

WhatsApp-Image-2024-10-04-at-18.19.26

এদিকে এ ভিডিও ভাইরাল হতেই পর্দার টিনা ও অঞ্জলীকে দেখে অনেকেই প্রশ্ন করলেন, কোথায় রাহুল? অর্থাৎ এই ফ্রেমে একজনেরই অভাব। তিনি হলেন শাহরুখ খান। 

ভিডিওটি ধারণ করা হয়েছে রানীর পূজা মন্ডপ থেকে। মুম্বাইয়ে যতগুলো পূজা মন্ডপ আছে সেগুলোর মধ্যে অন্যতম এ অভিনেত্রীর মন্ডপ। ফলে পূজার মৌসুমে ভক্তদের আলাদা নজর থাকে। পাশাপাশি বলিউডের ডাকসাইটে তারকারাও ঢু মারেন।