Dhaka Mail Logo

শিক্ষা

নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার (১৭ অক্টোবর) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাদ পড়া রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এএম