বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাউশির কর্মকর্তাদের পে-ফিক্সেশনের কাগজ জমার শেষ সময় যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

মাউশির কর্মকর্তাদের পে-ফিক্সেশনের কাগজ জমার শেষ সময় যেদিন
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে কর্মরত সব কর্মকর্তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্রের হার্ডকপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা নিশ্চিত করতে বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়ের ৪৫ পুরানা পল্টনে অবস্থিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

জমা দেওয়া কাগজপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অডিট ভলিউম নম্বর ও পৃষ্ঠা নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এসব তথ্য ছাড়া কাগজপত্র জমা না দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

অফিস আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে আগামী ১৮ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় নথির হার্ডকপি জমা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে মাউশি।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর