বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মু. ফজলে রাব্বী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ।
বুধবার (৪ মার্চ) রাতে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ হাসান প্রিন্স, মাহামুদুল ইসলাম, মেরাজ হোসেন সাগর ও রাসেল ইসলাম। যুগ্ম সম্পাদক হয়েছেন জাকারিয়া হায়াত জনি ও মো. মিরান ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী আহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেনহারুল ইসলাম মেদুন।
এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দীপংকর রায়, দফতর সম্পাদক হিসেবে মো. লুৎফর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সানজিদ হাসান, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মো. বিপ্লব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আর্নিকা আরাকাত আঁখি এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে আবিদ হাসান মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘জেলা কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে।’
তিনি আরও বলেন, ‘সম্মিলিত উদ্যোগ ও দায়বদ্ধতার মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য গঠনমূলক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। সমিতির সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।’
আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশের উদ্যোগ
সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং আস্থা ও দায়িত্ববোধের প্রতীক। সিনিয়র ভাইদের বিশ্বাস ও সহপাঠীদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সংগঠনের সেবা ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই দোয়া রাখবেন।’
প্রতিনিধি/এমআই