Dhaka Mail Logo

সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পঞ্চগড়ে পাচারকালে ১২০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা 
তেঁতুলিয়ার নীল আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, কাশফুলে মুগ্ধ পর্যটকরা

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সাত দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।

প্রতিনিধি/টিবি