জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা লিটন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিটন তালুকদার পৌর শহরের নওহাল এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন তালুকদার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর বিপরীতে নিয়মানুযায়ী ব্যাংকে নিজের অ্যাকাউন্টের চেক জমা রেখেছিলেন।
কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ’
প্রতিনিধি/এএম