images

সারাদেশ

নতুন সিজনে ‘দাদাগিরি’তে সৌরভের জায়গায় দেব!

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’তে সৌরভ গাঙ্গুলীর দীর্ঘ এক দশকের রাজত্বের অবসান ঘটতে চলেছে। টলিপাড়ায় কান পাতলে জোর গুঞ্জন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো-এর সঞ্চালকের হটসিটে বসতে চলেছেন সুপারস্টার দেব। সঞ্চালক হিসেবে দেবের আসার গুঞ্জনে সিলমোহর দিয়েছে খোদ সৌরভ।

দাদাগিরিতে দেবের সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে সৌরভ জানিয়েছেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। প্রত্যেকেরই নিজস্ব একটা ধরন থাকে। দেবের জন্য আমার শুভকামনা।’

দেবের নামে ডাকটিকিট চালু, উচ্ছ্বসিত অভিনেতা

২০০৯ সালে জি বাংলার পর্দায়‘দাদাগিরি’র যাত্রা শুরু হয়। তখন থেকে সৌরভের উপস্থাপনা আর বুদ্ধিমত্তার জাদুতে এই শো অনন্য উচ্চতা পায়। মাঝে একটি সিজনে মিঠুন চক্রবর্তীকে দেখা গেলেও দর্শকদের ভালোবাসায় ফের দাদাকে ফিরিয়ে আনা হয়েছিল। তবে সম্প্রতি স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে সৌরভের সঙ্গে জি বাংলার সম্পর্কের টানাপোড়েন চলছে। 

দীর্ঘদিন ধরে  সঞ্চালক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ,টেনিস তারকা লিয়েন্ডার পেজের নাম শোনা যাচ্ছিল। 

ক্রিকেটার শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে নোটিশ

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং রাজনীতি বেশ ভালোভাবে সামলাচ্ছেন দেব। অভিনেতা বর্তমানে ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও এখনও পর্যন্ত দেব বা জি বাংলা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।  

ইএইচ/