images

সারাদেশ

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

1a0174f3-ba98-434f-a5ba-5690f448a8f4

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া-৬ আসনের এমপি হান্নান মাসউদ চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

নির্বাচনি ফান্ডের টাকা ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ গাড়িবহরযোগে নেতাকর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এছাড়া একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় গাড়িবহর লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে বলে দাবি করেন আবদুল হান্নান মাসউদ।

c532217d-4cdb-457a-ae54-a756b0455f1e

আরও পড়ুন

আদালতে হট্টগোলের পর বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক

হাতিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদের লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের ওপর হামলার চালায় এবং আমাদের পাঁচজনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।’

eb2fd7b1-8983-414d-bf5f-27fe54557264

হামলার ঘটনায় আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে ওপর বিচারের দাবিতে বসে পড়েন।

দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

এবার যানজটে রাষ্ট্রপতির গাড়িবহর!

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে পুলিশের অতিরিক্ত একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

প্রতিনিধি/এসএস/এমআর