নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৬ এএম
রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে সরকারি আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে মাদরাসার ভেতরে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ
এ ঘটনায় আহতরা হলেন - ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো. ওমর (২২) ও মাবিক (২১)।
শিক্ষার্থীরা জানায়, মিলাদ মাহফিল চলাকালে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে বিষয়টি ধাওয়া–পালটা ধাওয়ায় রূপ নেয় এবং লাঠি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার
খবর পেয়ে চকবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, ‘মিলাদ মাহফিল চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
প্রতিনিধি/ এমইউ