images

শিক্ষা / সারাদেশ

ইবির দুই বিভাগে নতুন সভাপতি 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ, আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত আলাদা আদেশে এ বিষয়টি জানা যায়।

আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

আদেশ সূত্রে জানা যায়, ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানকে নিয়োগ দিয়েছে প্রশাসন। 

আরও পড়ুন: ‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার 

এছাড়া আগামী তিন বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ দায়িত্ব প্রদান করেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্য পূরণে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিভাগের উন্নয়নে সবার পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রতিনিধি/ এমইউ