images

সারাদেশ

খুলনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের যোগদান

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি যোগদান করেছেন। 

আরও পড়ুন: দুপুরে গ্রেফতার হয়ে বিকেলেই জামিন পেলেন আ. লীগ নেত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রদবদল প্রজ্ঞাপনের ভিত্তিতে তার এ পদায়ন কার্যকর হয়।

আ.স.ম জামশেদ খোন্দকার বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

এ পদে যোগদানের পূর্বে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

প্রতিনিধি/ এমইউ