জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ এএম
কাপড়ে মুখ ঢেকে দুর্বৃত্তরা খুঁজতে এসেছিল জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতাকে। তাকে না পেয়ে কুপিয়ে হত্যা করে গেল তার স্ত্রী লিলি আক্তারকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।
ওই বিএনপি নেতার নাম এসএম আনিছুর রহমান ওরফে উত্তম। তিনি মগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক।
নিহত লিলি আক্তারের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার হত্যাকাণ্ডের পর কুইজবাড়ি বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত লিওন বেকারিতে প্রবেশ করে। এসময় বেকারির মালিক আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে এলাকাবাসী আহত লিলিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
এএইচ