বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

আদাবরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

KIll
কুপিয়ে হত্যা। ফাইল ছবি

রাজধানীর আদাবরের মাদক ব্যবসার দ্বন্দ্বে রিপন ওরফে নিতু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পের তিন নম্বর রোডে এ ঘটনা ঘটে। 

বেলচা মনির গ্রুপের সদস্যরা রিপনকে হত্যা করেছে বলে অভিযোগ। 


বিজ্ঞাপন


নিহত রিপন ভোলার বোরহানউদ্দিনের আবু কালাম ওরফে সরকারের ছেলে। থাকতেন আদাবর-১০ এলাকায়।  

এসব তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া। 

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘নিহত রিপন রাজু গ্রুপের সদস্য। তার আপন চাচাতো ভাই। রাজুর নামে ৯টি মামলা রয়েছে। ঘটনার পর বেলসা মনিরের লোকজন এলাকা থেকে পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

ওসি আরও বলেন, ‘মাদক ব্যবসার দ্বন্দ্বে রিপনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রিপনকে আদাবর-১০ বালুর মাঠে হাসুয়া দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানিয়েছে, উভয় গ্রুপ মাদক কারবারের সঙ্গে জড়িত। সেই দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

মোহাম্মদপুর জোনের এসি এসএম মেহেদী হাসান জানান, নিহত রিপনের বিরুদ্ধে তজিমুদ্দিন ও বোরহান উদ্দিন থানায় দুটি মামলা আছে। তার হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর