জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম
মানিকগঞ্জের ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সাবেক বরখাস্তকৃত উপাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মাদরাসার শিক্ষকসহ কয়েকশ ছাত্র-ছাত্রী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
মানববন্ধনে বক্তব্য রাখেন - মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, শিক্ষক মাওলানা ইয়াহ ইয়া, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সালাউদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: নোয়াখালীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন
এ সময় বক্তারা বলেন, মাদরাসার ভাবমূর্তি নষ্ট করার জন্য গভর্নিং বডির সদস্য ও অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার করার দায়ে মাদরাসার সাবেক বরখাস্তকৃত উপাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলীসহ তার দোসরদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিনিধি/ এমইউ