বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন 

খাগড়াছড়িতে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। তখন অপরাধীদের  বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানানো হয়। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি জানান আন্দোলনের নেতারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন 
 
এতে বক্তব্য রাখেন - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবীবুর রহমান সুমন, শামীম আহমেদ, মাহমুদুল হাসান, সায়েম ও আমিরুল ইসলাম।  

এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন। 

আরও পড়ুন: কবর থেকে উত্তোলন করা হলো নিহত শিক্ষার্থীর লাশ

এ সময় বক্তারা বলেন, কোনো দুর্নীতিবাজের ছাড় নেই। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ, সরকারি বিভিন্ন কাজে বাঁধা দিয়ে দলীয় কমিশন বাণিজ্য, সিন্ডিকেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মিথ্যা মামলায় আসামি করে সাধারণ মানুষকে হয়রানিসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর