নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ফোরাম ও শিক্ষার্থীরা।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে চৌমুহনি বড় পোলের সামনের প্রধান সড়কের ওপর এ মানববন্ধন করেন তারা।
বিজ্ঞাপন
মানববন্ধন থেকে নাগরিক সমাজের আহব্বায়ক এস এম শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন নোয়াখালীতে রোদের দেখা মিললেও পানি কমছে না। অবৈধভাবে খাল দখল ও ময়লা-আবর্জনা ফেলে খাল ভরাট করায় এ বন্যার পানি নামছে না।
অভিযোগ উঠেছে যে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় খাল দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। খালের একটি অংশ দখল হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে উপজেলার পানিবন্দী কয়েক লাখ মানুষ।
এ সময় উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ




