Dhaka Mail Logo

সারাদেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার 

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৪, ১০:৩৮ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফাহিম (১৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) উপজেলার গান্দিগাঁওয়ের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: নরসিংদীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা

গ্রেফতার কিশোর উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের বাসিন্দা। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: কর্মস্থল থেকে ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই শিশুকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ফাহিম। পরে শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ভুক্তভোগীর পরিবার কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। গ্রেফতার ওই কিশোরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। 

প্রতিনিধি/ এমইউ