শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নরসিংদীর শিবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভের ভ্রুণ নষ্টের অভিযোগে হিরন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ মে) ওই কিশোরীর পিতা বাদী হয়ে শিবপুর থানায় এ মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গণধোলাই খেলেন প্রধান শিক্ষক

হিরন শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের পাঁচ পাইকা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। অভিযুক্ত এ বৃদ্ধ ওই কিশোরীর প্রতিবেশী।

এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদের সদস্য মনির ও স্থানীয়রা জানান, ওই কিশোরীকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বৃদ্ধ হিরন। এতে করে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

আরও পড়ুন: কর্মস্থল থেকে ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


বিজ্ঞাপন


পরে হিরনের বাড়িতে ওই কিশোরীর গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়ে সে। তখন স্থানীয়রা তাকে দ্রুত শিবপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার গর্ভপাত করানো হয়। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনায় ধর্ষণ ও গর্ভের ভ্রুণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে অভিযুক্ত হিরন পলাতক রয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর