নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা যাননি। তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন প্রকাশক মঈন মুরসালিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমীরুল ইসলামের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।
তিনি রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
আরও পড়ুন
খ্যাতিমান কবি আল মুজাহিদী: বাংলা সাহিত্যের এক প্রহরীর বিদায়
এক সাহিত্য সম্পাদকের প্রস্থান, এক যুগের অবসান
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত আছেন আমীরুল ইসলাম। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেবি