
বায়তুল্লাহ অর্থ আল্লাহর ঘর। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত পবিত্র কাবাঘরকে বায়তুল্লাহ বলা হয়। এটি মুসলমানদের কিবলা এবং ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন। সারা বিশ্বের মুসলমানরা নামাজে এর দিকে মুখ করে দাঁড়ান। হজ ও ওমরাহ পালনের অন্যতম প্রধান কেন্দ্রও এই পবিত্র ঘর।
শেয়ার করুন: