বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ইস্ত্রি অতিরিক্ত গরম হলে পুড়তে পারে কাপড়, ঘটতে পারে দুর্ঘটনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

ইস্ত্রি অতিরিক্ত গরম হলে পুড়তে পারে কাপড়, ঘটতে পারে দুর্ঘটনা
ইস্ত্রি অতিরিক্ত গরম হলে পুড়তে পারে কাপড়, ঘটতে পারে দুর্ঘটনা

বাড়িতে কাপড় ইস্ত্রি করা আমাদের প্রতিদিনের একটি নিত্যদিনের কাজ। কিন্তু অনেক সময় দেখা যায়, ইস্ত্রি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এর ফলে শুধু পছন্দের কাপড় পুষ্ট হওয়ার আশঙ্কাই থাকে না, বরং ইস্ত্রি নষ্ট হওয়া এবং কখনও কখনও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বড় দুর্ঘটনার ঝুঁকিও অনেক বেড়ে যায়। অনেকেই এই বিষয়টিকে সাধারণ মনে করে এড়িয়ে যান, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইস্ত্রি অতিরিক্ত গরম হওয়ার কারণে কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি শর্ট সার্কিট বা আগুন লাগার মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হতে পারে।

থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যাওয়া: ইস্ত্রিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করে থার্মোস্ট্যাট। এটি এক ধরনের সেন্সর, যা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় এবং তাপমাত্রা কমে গেলে আবার চালু করে। থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেলে বা এতে কোনো সমস্যা দেখা দিলে এটি সঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারে না। ফলে ইস্ত্রি ক্রমাগত গরম হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ইস্ত্রি অতিরিক্ত গরম হওয়ার এটাই অন্যতম প্রধান কারণ।

তাপমাত্রা নির্ধারণ বা সেটিং সঠিক না রাখা: অনেক সময় সমস্যা ইস্ত্রিতে থাকে না, বরং আমাদের সেটিংয়ে ভুল থাকে। বিভিন্ন ধরনের কাপড়ের জন্য ইস্ত্রিতে আলাদা তাপমাত্রার সেটিং দেওয়া থাকে। যেমন, সুতি, রেশম বা সিন্থেটিক কাপড়ের জন্য আলাদা আলাদা চিহ্ন থাকে। পাতলা বা সংবেদনশীল কাপড়কে অতিরিক্ত উচ্চ তাপমাত্রার সেটিংয়ে ইস্ত্রি করলে, ইস্ত্রি স্বাভাবিকভাবে কাজ করলেও অতিরিক্ত গরম অনুভূত হতে পারে এবং কাপড় পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

images

পুরনো বা ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক তার: ইস্ত্রির ভিতরের ওয়্যারিং বা উত্তাপ সৃষ্টিকারী উপাদান পুরনো হয়ে গেলে অথবা কোথাও ক্ষয়ে গেলে বিদ্যুৎ প্রবাহে সমস্যা হতে পারে। এর ফলে ইস্ত্রি প্রয়োজনের তুলনায় বেশি গরম হয়ে উঠতে পারে। অনেক সময় এটি ঘন ঘন গরম ও ঠান্ডাও হতে থাকে। পুরনো ইস্ত্রিতে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে ভিতরের যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ে।

ভোল্টেজের সমস্যা: বাড়িতে আসা বিদ্যুতের ভোল্টেজ নির্ধারিত সীমার তুলনায় বেশি হলে অর্থাৎ ভোল্টেজের ওঠানামা হলে ইস্ত্রির মতো বৈদ্যুতিক যন্ত্রের ওপর সরাসরি প্রভাব পড়ে। অতিরিক্ত ভোল্টেজ এলে ইস্ত্রির উত্তাপ সৃষ্টিকারী উপাদান দ্রুত গরম হয়ে যায় এবং নির্ধারিত তাপমাত্রার তুলনায় বেশি তাপ উৎপন্ন করতে পারে। যেসব এলাকায় ভোল্টেজ প্রায়ই ওঠানামা করে, সেখানে এই সমস্যা বেশি দেখা যেতে পারে।

আরও পড়ুন: ইস্ত্রি নষ্ট? পোশাক টানটান করুন ৪ উপায়ে

সুরক্ষিত থাকার উপায়: এই সমস্যা এড়াতে প্রথমেই ইস্ত্রি কেনার সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া বা অটোমেটিক শাট-অফ ফিচারযুক্ত মডেল বেছে নেওয়া ভালো। কারণ নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলেই এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কাপড়ের ধরন অনুযায়ী সঠিক তাপমাত্রা সেটিং ব্যবহার করুন এবং কাপড়ের লেবেলে দেওয়া নির্দেশ অবশ্যই দেখে নিন। বাড়িতে ভোল্টেজের সমস্যা থাকলে স্টেবিলাইজার ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইস্ত্রির বৈদ্যুতিক তার এবং প্লাগ নিয়মিত পরীক্ষা করুন। কোথাও তার কাটা বা ছেঁড়া দেখা গেলে দ্রুত সেটি পরিবর্তন করান।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর