বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

টিপস

ইস্ত্রি নষ্ট? পোশাক টানটান করুন ৪ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

ইস্ত্রি নষ্ট? পোশাক টানটান করুন ৪ উপায়ে

কথায় বলে ‘পোশাকে বংশের পরিচয়’। এ কথা কতটা সত্য তা অজানা। তবে সমাজে পরিপাটিভাবে চলতে গেলে টানটান ভাঁজহীন পোশাকের বিকল্প নেই। এজন্য বেশিরভাগ মানুষ কর্মস্থলে বা বিশেষ অনুষ্ঠানে পরিধেয় পোশাক ইস্ত্রি করে নেন। 

ইলেকট্রিক যন্ত্র ইস্ত্রি বা আয়রন। যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এটি। তাহলে উপায়? ঘরোয়া কিছু উপায়ে ইস্ত্রির কাজটি সেরে নিতে পারেন। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই- 

ভিনেগার

রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ভিনেগার। এই উপাদানটিই কিন্তু পোশাক টানটান করতে পারে। চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। পোশাকের কুঁচকে থাকা জায়গাগুলিতে এই মিশ্রণ স্প্রে করে হাত দিয়ে ঘষে ঘষে টানটান করে নিন। 

ভেজা তোয়ালে

একটি মসৃণ জায়গায় পোশাক রাখুন। এর উপর একটি ভেজা তোয়ালে রেখে টান টান করে রাখুন। হাত দিয়ে চেপে চেপে কুঁচকে থাকা জায়গাগুলি সোজা করুন। এবার হেয়ার ড্রায়ারের সাহায্যে পোশাকটি শুকিয়ে নিন। ব্যাস, সমাধান মিলবে। 

হেয়ার ড্রায়ার

জিনসের সঙ্গে শার্ট পরবেন বলে ভেবেছেন। আলমারি থেকে শার্ট বের করে দেখলেন কলারের কাছে কুঁচকে গেছে। হাতের কাছে ইস্ত্রি না থাকলে কী করবেন? এক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। 

স্ট্রেইটনার

ঘরে চুল সোজা করার স্ট্রেইটনার আছে? এই যন্ত্রটিই ব্যবহার করতে পারেন কাপড় সোজা করতে। হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করে কুঁচকে থাকা পোশাক টানটান করা যায়। তবে সরাসরি এটি ব্যবহার করলে চলবে না। পোশাকের ওপর খানিকটা পানির ছিটা দিয়ে ভিজিয়ে নিন। এরপর স্ট্রেইটনার দিয়ে চুল টানার মতো কাপড় ইস্ত্রি করে নিন।

কাপড় ইস্ত্রি করার এই উপায়গুলো কি জানা ছিল আপনার? 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর