শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার

দাম বাড়লেও ফিচারে বড় চমক নিয়ে আসছে গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ। আগামী ১২ আগস্ট আয়োজিত বার্ষিক মেইড বাই গুগল ইভেন্টে এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই অনলাইনে ফোনগুলোর ৩৬টি অফিসিয়াল রেন্ডার ফাঁস হয়েছে, যেখানে নতুন ডিভাইসগুলোর ডিজাইন, আকর্ষণীয় রঙ এবং সম্ভাব্য ফিচারের ঝলক মিলেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এবারের এই নতুন সিরিজে মোট চারটি প্রিমিয়াম মডেল বাজারে আসছে। মডেলগুলো হলো পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড।

আসন্ন এই স্মার্টফোনগুলো বেশ কয়েকটি আকর্ষণীয় রঙে বাজারে আসতে পারে। ফাঁস হওয়া ডেটা থেকে জানা গেছে, পিক্সেল ১১ মডেলটি নীল, সবুজ, মিডনাইট এবং গোলাপি রঙে পাওয়া যাবে। অন্যদিকে পিক্সেল ১১ প্রো ও পিক্সেল ১১ প্রো এক্সএলের ক্ষেত্রে সবুজ, হালকা সবুজ, মিডনাইট এবং কোরাল রেড ফিনিশ থাকতে পারে। প্রো মডেলগুলোতে তুলনামূলকভাবে আরও প্রিমিয়াম ও মিনিমাল ডিজাইন দেখতে পাওয়া যাবে।

ডিজাইন ও ফিচারের দিক থেকেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন এই মডেলে গুগল তাদের পরিচিত পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড, মাঝখানে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা এবং ফ্ল্যাট অ্যালুমিনিয়াম ফ্রেমের ডিজাইন বজায় রাখছে। সব মডেলেই ওয়াইড, আল্ট্রা-ওয়াইড এবং পেরিস্কোপ টেলিফটোসহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

XZqsmUQaEz43kPqdKEW4La

তবে এই সিরিজের সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে পারে এর প্রসেসরে। পিক্সেল ১১ সিরিজে গুগলের নতুন টেন্সর জি৬ চিপসেট থাকতে পারে, যা টিএসএমসি-র তৈরি প্রথম টু-ন্যানোমিটার প্রসেসর বলে জানা যাচ্ছে। এ ছাড়া এতে টাইটান এম থ্রি সিকিউরিটি চিপ, মিডিয়াটেক এম ৯০ মডেম এবং নতুন পাওয়ার ভিআর জিপিইউ যুক্ত করা হতে পারে।

ক্যামেরা বিভাগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পিক্সেল ১১-এ নতুন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। পাশাপাশি প্রো মডেলগুলোতে আরও উন্নত মূল ও টেলিফটো সেন্সর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্যামসাং ২ ডিসপ্লের নতুন ফ্লিপ ফোন আনল

স্মার্টফোনের দামের ক্ষেত্রে গ্লোবাল বাজারে মেমোরি চিপের ঘাটতির কারণে এ বারের পিক্সেল ১১ সিরিজের দাম কিছুটা বাড়তে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, পিক্সেল ১১-এর দাম আংশিক বেড়ে ৮০ থেকে ৯০ হাজার এবং পিক্সেল ১১ প্রো এক্সএলের দাম ভারতে ১ লাখ ২০ হাজার রুপি থেকে শুরু হতে পারে। যদিও এ বিষয়ে গুগল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর