শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর নতুন ২ ফোন
শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর নতুন ২ ফোন

পোকো খুব শিগগিরই ভারতে বাজারে নতুন দুইটি স্মার্টফোন আনছে। যেগুলোর মডেল পোকো এম এইট পাওয়ার এবং পোকো এক্স এইট। এই দুইটি স্মার্টফোন আসলে রেডমি নোট ১৭ এবং রেডমি নোট ১৭ প্রো মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। ফলে ফিচারের দিক থেকে মিল থাকলেও নাম এবং ডিজাইনে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। 

টিপস্টারদের দাবি অনুযায়ী, পোকো চলতি ত্রৈমাসিকেই ভারতে এই দুইটি স্মার্টফোন বাজারে আনতে পারে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, ভারতে এই ফোনগুলোর দাম চীনে লঞ্চ হওয়া রেডমি মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

পোকো এক্স এইট ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। একই ক্যামেরা সেটআপ চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৭ প্রো মডেলেও দেখা গেছে। তবে ভারতে ঠিক কী ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হবে, তা লঞ্চের পরই স্পষ্ট হবে। 

আরও পড়ুন: আকর্ষণীয় অফারে বাজারে এলো ভিভো ওয়াই৫০০

অন্যদিকে, পোকো এম এইট পাওয়ার মডেলে স্ন্যাপড্রাগন ফোর জেন ফোর প্রসেসর এবং আট হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি মিলতে পারে। এর ফলে শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

চীনে রেডমি নোট ১৭ মডেলের প্রাথমিক দাম রাখা হয়েছে এক হাজার ২৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় আঠারো হাজার রুপি। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর