রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

জানুন আসল সত্য

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

গরম পড়তেই ঘরে ঘরে ফ্যান বা এসির ব্যবহার দ্রুত বাড়ছে। দেশের তাপমাত্রা অনেক জায়গায় প্রায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাওয়ায় এসি ছাড়া থাকা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। তবে এসি যত বেশি চলে, মাসের শেষে বিদ্যুতের বিলও তত আকাশচুম্বী হয়। এই বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেকেই নানা উপায় খোঁজেন। মানুষের এই চাহিদাকে কাজে লাগিয়ে বাজারে এবং অনলাইন শপিং সাইটগুলোতে বিভিন্ন ধরনের ‘পাওয়ার সেভার’, ‘ইলেকট্রিসিটি সেভিং ডিভাইস’ এবং ‘ইকো ওয়াট’ নামের নানা গ্যাজেট দেদারসে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, এই ছোট ডিভাইসগুলো ঘরের যেকোনো বৈদ্যুতিক সকেটে লাগিয়ে রাখলেই বিদ্যুতের বিল এক ধাক্কায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে। অনেকেই এই চটকদার বিজ্ঞাপন বিশ্বাস করে প্রতারিত হচ্ছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয়ের এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এই ডিভাইসগুলো ব্যবহার করলে গৃহস্থালির বিদ্যুৎ বিলে বিন্দুমাত্র কোনো সাশ্রয় হয় না।


বিজ্ঞাপন


electric-bill-saver-premium-550x550

এই ডিভাইসের ভেতরে আসলে কী থাকে?

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে এই প্লাগ-ইন ডিভাইসগুলোকে অলৌকিক কিছু মনে হলেও এর ভেতরের কারিগরি খুবই সাধারণ। সাধারণত এই ধরনের ডিভাইসের ভেতরে মাত্র দুটি জিনিস থাকে। একটি ছোট ক্যাপাসিটর এবং একটি রঙিন এলইডি লাইট। লাইটটি কেবল দেখায় যে ডিভাইসটি সকেটের সঙ্গে চালু আছে। আর ক্যাপাসিটরটি বিদ্যুতের ‘পাওয়ার ফ্যাক্টর’ সামান্য উন্নত করার চেষ্টা করে।

কেন ঘরের বিদ্যুৎ বিল কমে না?


বিজ্ঞাপন


বিশেষজ্ঞরা জানান, পাওয়ার ফ্যাক্টর সংশোধনের প্রয়োজন মূলত বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানায় হয়, যেখানে ভারী ভারী যন্ত্রপাতি চালানো হয়। সাধারণ মানুষের বাড়িতে এখন যে আধুনিক ডিজিটাল বিদ্যুৎ মিটারগুলো ব্যবহার করা হয়, সেগুলো শুধুমাত্র প্রকৃত বিদ্যুৎ খরচ বা ‘অ্যাক্টিভ পাওয়ার’ পরিমাপ করে। এই মিটারগুলোর ওপর পাওয়ার সেভার ডিভাইসের কোনো প্রভাব থাকে না। ফলে এসি, ফ্রিজ বা কুলারের বিদ্যুৎ খরচ কমানোর ক্ষেত্রে এই ডিভাইসগুলো কোনো কাজে আসে না।

hq720

উল্টা বড় ক্ষতির আশঙ্কা

বাজারের এই সস্তা এবং নিম্নমানের পাওয়ার সেভার ডিভাইসগুলো আপনার বিদ্যুৎ বিল তো কমাবেই না, উল্টো বড় ক্ষতির কারণ হতে পারে। এই গ্যাজেটগুলোতে অত্যন্ত সস্তা ও খারাপ মানের ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এর ফলে যেকোনো সময় শর্ট সার্কিট হতে পারে। এই শর্ট সার্কিটের কারণে ঘরের দামী এসি, ফ্রিজ বা অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার তীব্র ঝুঁকি থাকে। এমনকি ঘরে আগুন লাগার মতো দুর্ঘটনাও ঘটতে পারে।

আরও পড়ুন: ওয়াশিং মেশিনে শক লাগলে সাবধান! বড় দুর্ঘটনার ৫টি সতর্ক সংকেত জানুন

শুধুমাত্র আকর্ষণীয় বিজ্ঞাপন বা বড় বড় দাবি দেখে এই ধরনের ভুয়া পণ্য কেনা থেকে বিরত থাকুন। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ বিল কমানোর একমাত্র কার্যকর উপায় হলো সচেতনতা। এসি বা ফ্রিজ কেনার সময় সবসময় উচ্চ স্টার রেটিং (যেমন ৫-স্টার) দেখে কেনা উচিত। এছাড়া অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার মাধ্যমে প্রাকৃতিকভাবেই বিদ্যুৎ বিল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর