মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, এক নজরেই দেখা যাবে কে কখন অনলাইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, এক নজরেই দেখা যাবে কে কখন অনলাইন
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন: কে কখন অনলাইন এক নজরে দেখাবে নতুন 'সিক্রেট হাব'

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার ও টুল নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এমন একটি বড় পরিবর্তন আসতে চলেছে, যা অনেককে পুরনো ইয়াহু মেসেঞ্জার  এবং এমএসএন মেসেঞ্জারের দিনগুলোর কথা মনে করিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ শিগগিরই একটি নতুন সেকশন বা 'হাব' নিয়ে আসতে চলেছে, যেখানে কোন কোন ব্যক্তি বর্তমানে অনলাইন আছেন বা কয়েক মিনিট কিংবা ঘণ্টা আগে সক্রিয় ছিলেন, তা এক নজরেই দেখা যাবে।

এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিবারের সদস্যদের অনলাইন স্ট্যাটাস দেখতে গেলে আলাদা করে চ্যাট বক্সে ঢুকতে হয়। তবে নতুন এই পরিবর্তনের ফলে স্ক্রিনের নিচে মাত্র একটি ট্যাপ করলেই সেই তথ্য জানা যাবে।


বিজ্ঞাপন


আইফোন বেটা সংস্করণে চলছে পরীক্ষা

টেক দুনিয়ার খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইফোনের বেটা ভার্সনে এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। জনপ্রিয় টিপস্টার 'ডব্লিউএবেটাইনফো' সম্প্রতি একটি পোস্টে এই তথ্য জানিয়েছে। নতুন এই 'কনট্যাক্টস হাব' ফিচারটি ব্যবহারকারীর মূল প্রোফাইল সেকশনের সঙ্গেই যুক্ত থাকবে, যেখানে সম্প্রতি অনলাইনে থাকা ব্যক্তিদের একটি তালিকা দেখা যাবে।

hero-image.fill.size_1248x702.v1656783073

টিপস্টারের শেয়ার করা ক্লিপে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপের বাড়তে থাকা ফিচার তালিকায় এই নতুন হাব যুক্ত হতে চলেছে। যদিও রিপোর্টে এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি যে কবে এই ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু হবে বা অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এটি কবে নাগাদ পাবেন। তবে যেহেতু বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে পরীক্ষা চলছে, তাই ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ এটি বড় আকারে চালু করার পরিকল্পনা করছে বলেই মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


অ্যাপ থেকেই করা যাবে মোবাইল রিচার্জ

অনলাইন স্ট্যাটাসের পাশাপাশি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে আরও একটি দারুণ সুবিধা। সম্প্রতি ভারতের ব্যবহারকারীদের জন্য অ্যাপের ভেতর থেকেই সরাসরি প্রিপেইড মোবাইল রিচার্জ করার সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি

এই আপডেটে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভি)-সহ বড় বড় টেলিকম সংস্থাগুলোকে সাপোর্ট করা হচ্ছে। ধাপে ধাপে এই ফিচার অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই বিভিন্ন রিচার্জ প্ল্যান দেখতে পারবেন। ফলে আলাদা কোনো রিচার্জ অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না। প্ল্যান বেছে নেওয়ার পর বিস্তারিত দেখে সরাসরি পেমেন্টও করা যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর