মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ
ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

বাঙালির কাছে বিরিয়ানি মানেই এক বিশেষ আবেগ। আর রমজান মাসে ইফতারের পাতে যদি থাকে এক প্লেট গরম বিরিয়ানি বা তেহারি থাকে, তবে তো কথাই নেই। প্রতিবছরই রমজানে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রসিকতা ও মিম দেখা যায়। তবে এবার সেই কৌতূহলকে বাস্তবে রূপ দিতে ‘বিরিয়ানি দিবে’ নামে এক অভিনব অ্যাপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

অ্যাপের নেপথ্যে আইইউবিএটি-র জুবায়ের


বিজ্ঞাপন


রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল জুবায়ের প্রিন্স তৈরি করেছেন এই অ্যাপটি। মূলত শখের বশে বা ‘ফান প্রজেক্ট’ হিসেবে তিনি এটি চালু করলেও এরই মধ্যে নেটদুনিয়ায় এটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রোজার-মাসে-কখন-কোন-মসজিদে-বিরিয়ানি-দেওয়া-হচ্ছে-জানা-যাবে-এই-অ্যাপ-থেকে

কীভাবে কাজ করে এই অ্যাপ?

‘বিরিয়ানি দিবে’ অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। অর্থাৎ-


বিজ্ঞাপন


তথ্য শেয়ার: কোনো মসজিদে বিরিয়ানি দেওয়া হলে যে কেউ অ্যাপে গিয়ে সেই লোকেশনটি যোগ করতে পারবেন।

মানচিত্র সুবিধা: অন্যান্য ব্যবহারকারীরা ম্যাপ দেখে সহজেই জেনে নিতে পারবেন আজ কোথায় ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে।

সরাসরি ভিজিট: অ্যাপের তথ্য দেখে আগ্রহীরা নির্দিষ্ট গন্তব্যে গিয়ে বিরিয়ানি খাওয়ার সুযোগ পাবেন।

untitled-design-93-mlx86hxar3qza0d-20260222100632

নিছক মজা নাকি প্রয়োজনীয়তা?

উদ্যোক্তা জুবায়ের বলেন, “এটি আসলে একটি ফান প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম। তবে যেভাবে সাড়া পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে মানুষ বিষয়টিকে বেশ মজা হিসেবেই দেখছে। প্রযুক্তির মাধ্যমে ছোটখাটো তথ্য আদান-প্রদান করা এবং মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য ছিল।”

আরও পড়ুন: লেবুর বিকল্প কী?

সামাজিক মাধ্যমে বিরিয়ানি প্রেমীদের জন্য জুবায়েরের এই আবিষ্কার এখন টক অফ দ্য টাউন। কেউ বলছেন এটি রমজানে ইফতারের এক নতুন রোমাঞ্চ, আবার কেউ বলছেন প্রযুক্তিকে মজার ছলে ব্যবহারের দারুণ উদাহরণ এটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর