বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, বাদ আফিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, বাদ আফিফ

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে এসেছিল আয়ারল্যান্ড। তিন ফরম্যাটের সিরিজ শেষে নিজ দেশে ফিরে গিয়েছে আইরিশরা। তিন ফরম্যাটে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পল স্টার্লিংদের।। আগামী মে মাসে ইংল্যান্ডের ইসেক্সে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। 

১৫ সদ্যসের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গা দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মৃত্যুঞ্জয় চৌধুরী। আইরিশদের বিপক্ষে সবশেষ সিরিজে দলে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু অফ ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন-কলকাতার প্রথম একাদশে কি জায়গা পাবেন লিটন?
আরও পড়ুন-অল্পের জন্য রক্ষা পেল আর্জেন্টিনা
আরও পড়ুন-রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে মেসি 

এছাড়া ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। তার বদলে দলে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

আইপিএল খেলতে লিটন দাস ভারতে গিয়েছেন। সেখান থেকে দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দিবেন এই ওপেনার। 

বাংলাদেশ স্কোয়াড-

তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

এমএএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর