বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

কলকাতার হয়ে না খেলার কারণ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

কলকাতার হয়ে না খেলার কারণ জানালেন সাকিব

৩১ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসর। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় এনওসি পাননি তিনি। ফলে এমন জটিলতায় শেষমেশ আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন টাইগার অলরাউন্ডার। কিন্তু এ নিয়ে এতোদিন জল ঘোলা হলেও সাকিব মুখ খোলেননি। তবে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আইপিএল না খেলার কারণ জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব। আইপিএল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সাকিব জানান পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আইপিএল খেলতে না পারায় মন খারাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন-লিটনকে নিয়ে সুখবর কলকাতায়!

আরও পড়ুন-আবারও টাইব্রেকারে কপাল পুড়ল ব্রাজিলের

আরও পড়ুন-পেরুকে উড়িয়ে জয়রথ ধরে রাখলো আর্জেন্টিনা

পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে সাকিব ও লিটনের আইপিএল খেলা প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো সুযোগ নিতে চাই না। টেস্টের অধিনায়ক, সহ-অধিনায়ক দুজনকেই ছেড়ে দেব? (ওদের) খেলাবে? না খেলার চেয়ে দেশের জন্য খেলা ভালো না?’

অন্যদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে একটি ম্যাচ খেলছেন সাকিব। আইপিএলে না যাওয়ায় মোহামেডানের হয়ে বাকী ম্যাচ খেলবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রেখেছেন সাকিব। সামনের ম্যাচগুলোতে মোহামেডানের হয়ে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা সময়ই বলে দিবে, দেখি!’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর