মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

কোস্টারিকার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

কোস্টারিকার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হারের পর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ভোড় পাঁচটায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে। লিওনেল স্কালোনির দল এই ম্যাচকে মেসি-পরবর্তী যুগের শুরু হিসেবে দেখছে। মূল খেলোয়াড়দের সঙ্গে নতুন মুখদের রসায়ন কেমন হয়, সেটাই পরখ করার সুযোগ। 

উরুগুয়ে ম্যাচের পর স্কালোনি জানিয়েছেন, একাদশে কিছু পরিবর্তন আসবে। তবে যারা ভালো খেলেছে, তাদের আবার সুযোগ দেওয়ার কথাও বলেছেন তিনি। মাঠে একে অপরের মুভমেন্ট বোঝার জন্য একসঙ্গে খেলার কোনো বিকল্প নেই, এই কথায় জোর দিয়েছেন কোচ।

আরও পড়ুন- মেসি আর্জেন্টিনা দলে আসতে চাইলে স্বাগত: স্কালোনি

আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন এমিলিয়ানোও মার্টিনেজ

মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ প্রায় নিশ্চিত। সবচেয়ে বড় পরীক্ষা তরুণ নিকো পাজকে নিয়ে। উরুগুয়ের ম্যাচে আক্রমণে খেললেও এবার তাকে এজেকুয়েল প্যালাসিওসের জায়গায় মাঝমাঠে নামানো হতে পারে। তাতে আক্রমণভাগে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির দরজা খুলে যাবে। মাতিয়াস সুলে ও ফ্রাঙ্কো মাস্তানতুওনোর মতো বিকল্পও হাতে রাখা হয়েছে।

রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা। রাইট-ব্যাকে গঞ্জালো মন্টিয়েলের বদলে আগুস্তিন গিয়ায় সুযোগ পেতে পারেন। লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় নিকোলাস তাগলিয়াফিকো বা রোমান ভেগা, যে কেউ আসতে পারেন। সেন্টার ব্যাকে লিওনার্দো বালের্দি-লিসান্দ্রো মার্তিনেজ জুটিই ভরসা। গোলকিপার হিসেবে ইমিলিয়ানো মার্টিনেজ থাকবেন বলে ধারণা, যদিও জেরোনিমো রুলির নামও আলোচনায় আছে।

সম্ভাব্য একাদশ: ইমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ফাকুন্দো মেদিনা/লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, রোমান ভেগা; এনজো ফার্নান্দেজ, মাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর