শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন এমিলিয়ানোও মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন এমিলিয়ানোও মার্টিনেজ

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে হেরে যাওয়ার পরও কখনো কখনো দর্শকরা খেলোয়াড়দের মনের কথা জানতে পারেন না। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যেসব গুজব ছড়িয়েছিল, সেগুলো নিয়ে এবার মুখ খুললেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। তিনি বললেন, সেই সব কথা শুনলে তাঁর হাসি পায়।

‘লস এদুল’ অনুষ্ঠানে গাস্তন ও এস্তেবান এদুলের সঙ্গে কথা বলতে গিয়ে মার্টিনেজ স্পষ্ট জানান, খেলোয়াড়দের আন্তরিকতা নিয়ে যেসব ষড়যন্ত্র তত্ত্ব সামাজিক মাধ্যমে ঘুরছে, সেগুলো তাঁর কাছে হাস্যকর। “ষড়যন্ত্র তত্ত্বগুলো আমাকে হাসায়। ৫১ দিনের পুরো প্রক্রিয়াটা আমি দেখেছি। ভ্রমণের বিষয়টিও দেখেছি। বিশ্রামের জন্য যদি আরও এক দিন সময় পেতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। বিশ্বকাপের ফাইনাল কে হারতে চায়?”, এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন-নভেম্বরে প্রীতি ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা, প্রতিপক্ষ যে দুই দল

স্পেনের বিপক্ষে সেই ফাইনালে দলের সর্বোচ্চ চেষ্টা নিয়ে প্রশ্ন তুলে নানা গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু মার্টিনেজের কথায়, এসবের উৎস তিনি জানেন না। “এসব তত্ত্ব কোথা থেকে এসেছে, আমি জানি না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ সবকিছুই বিশ্বাস করে,” বলেন তিনি।

আরও পড়ুন-তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম, মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

শুধু তত্ত্ব উড়িয়ে দিয়েই থেমে থাকেননি দিবু। টুর্নামেন্টের আয়োজন নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এবার মার্কেটিংয়ের প্রাধান্য অনেক বেশি ছিল। ম্যাচগুলোর মাঝে বিশ্রামের সময়ও খুব কম ছিল। “এই বিশ্বকাপের যে বিষয়টি আমার ভালো লাগেনি, তা হলো অতিরিক্ত মার্কেটিং। কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানে মার্কেটিংয়ের প্রাধান্য ছিল অনেক বেশি। ম্যাচগুলোর মধ্যে বিশ্রামের সময়ও ছিল খুব কম,”- এভাবেই তিনি অভিযোগ তোলেন।

মার্টিনেজের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, খেলোয়াড়রা শারীরিক ক্লান্তি নিয়েই মাঠে নেমেছিলেন। তবুও কেউ ইচ্ছা করে হারতে চায় না—এ কথা তিনি জোর দিয়ে বারবার বলেছেন। আর্জেন্টাইন গণমাধ্যম এবং আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমে এই সাক্ষাৎকার ব্যাপক আলোচনা পেয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর