মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ আনচেলত্তি, সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দায়িত্বে কে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ আনচেলত্তি, সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দায়িত্বে কে

বড় দলের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন অনেক কোচেরই থাকে। তবে ব্রাজিলের সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরির জন্য সেই সুযোগ এসেছে কিছুটা ভিন্ন পরিস্থিতিতে। জাপানের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এবার সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ডাগআউটে থাকতে পারছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাঁর অনুপস্থিতিতে সাইডলাইনে দায়িত্ব সামলাবেন ইতালিয়ান কোচ মাউরি।

আরও পড়ুন-ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে মনোরঞ্জনে নেইমার!

আরও পড়ুন-আনচেলোত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, যা বললেন ব্রাজিল কোচ

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন আনচেলত্তি। ফলে নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিলের এই অভিজ্ঞ কোচ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আনচেলত্তি ডাগআউটে না থাকলেও দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি।

এর আগে জাতীয় দলের কোচিংয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল না মাউরির। রিয়াল মাদ্রিদ, নাপোলি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে অ্যাথলেটিক ও রিহ্যাব কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

জাপানের কাছে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের যাচাই করে নেওয়ার মঞ্চও এটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর