সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আনচেলোত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, যা বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

আনচেলোত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, যা বললেন ব্রাজিল কোচ

জাপানের বিপক্ষে ৩-২ গোলের হারের পর ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর চাপ বেড়েছে। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও সামাজিক মাধ্যমে সরাসরি কোচকে বিদায় নিতে বলেছেন। তিনি সিবিএফ সভাপতি সামির জাউদের কাছেও আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইতালিয়ান কোচ শান্তভাবে জবাব দিয়েছেন এবং নিজের কাজের উন্নতির কথাও স্বীকার করেছেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বন্ধুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল প্রথমে পিছিয়ে পড়ে। পরে ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোলে সমতা ফেরায়। কিন্তু অতিরিক্ত সময়ে জাপানের গোলে ম্যাচ হেরে যায়। 

এই ফলের পর রোমারিও তার পোস্টে লিখেছেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে। নিজের ব্যাগ গুছিয়ে বিদায় নিন! আপনার সাফল্য নিয়ে কারো প্রশ্ন নেই। আপনি বিশ্বফুটবলের অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি কী করতে পারেন, তা দেখাতে পারেননি। আমরা আর নিতে পারছি না।’

একইসঙ্গে সভাপতি সামির জাউদের উদ্দেশে বলেছেন, ‘তরুণ ব্রাজিলিয়ান হিসেবে তিনি ফুটবলের ভালো চান বলে বিশ্বাস। কিন্তু এখন সাহস দেখিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়। জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা চলতে পারে না। আগেই অনেক লজ্জা পেয়েছে দেশ। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নেওয়া যাবে না।’

আনচেলত্তি এই সমালোচনার জবাবে বলেছেন, ‘এটা মতপ্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের মত জানানোর অধিকার আছে। রোমারিও তার মত জানিয়েছেন। সত্যি বলতে, রোমারিও অনেক কথা বলেন। অবশ্য এটা তার অধিকার।’

কোচ আরও বলেন, ‘দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আমাকে আরো কাজ করতে হবে। অনেক দিন ধরেই আমরা প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছি না।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর