ইতালিয়ান ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান তাদের বহুকাঙ্ক্ষিত নতুন হোম ভেন্যুর মূল নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামকে বিদায় জানিয়ে মিলানে গড়ে উঠছে একটি আধুনিক ও বিশ্বমানের বহুমুখী স্টেডিয়াম ‘জেনারোলি স্টেডিয়াম’।
ক্লাব দুটির যৌথ পরিকল্পনা অনুযায়ী, নতুন এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। নতুন এই ভেন্যুতে প্রায় ৭১,৫০০ জন দর্শক একসাথে বসে রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে পারবেন। বিশ্বখ্যাত আর্কিটেকচারাল ফার্ম ফস্টার-পার্টনার্স এবং ম্যানিকার যৌথ ডিজাইনে স্টেডিয়ামটির নান্দনিক রূপ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম, মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি
আরও পড়ুন-চার বছরের পরিকল্পনা থেকে সরে এলো নেশনস কাপ
পরিবেশবান্ধব করতে স্টেডিয়ামের ছাদ সোলার প্যানেল দ্বারা সজ্জিত থাকবে এবং বৃষ্টির পানি পুনর্ব্যবহারের জন্য আধুনিক হাইড্রো-সিস্টেম রাখা হবে। এছাড়া আধুনিক হসপিটালিটি সিট, এক্সক্লুসিভ লাউঞ্জ, ইন্টার ও মিলানের ক্লাব মিউজিয়াম এবং ফ্যান এক্সপেরিয়েন্স জোন এই প্রকল্পের মূল আকর্ষণ।
বহু দশক ধরে ইন্টার মিলান এবং এসি মিলান যৌথভাবে ‘স্টাডিও জুসেপ্পে মেয়াজ্জা’ (সান সিরো) স্টেডিয়ামটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। তবে সময়ের চাহিদায় অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বাণিজ্যিক আয় বৃদ্ধির লক্ষ্যে দুই ক্লাবই এক অভিনব যৌথ উদ্যোগের পথে হাঁটল। বিশেষ করে, ২০৩২ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।




