আফ্রিকান ফুটবলের অন্যতম বড় আসর আফ্রিকান নেশনস কাপ (আফকন) নিয়ে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। চার বছর পরপর আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে আবারও দুই বছর পরপর টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮, ২০৩১ ও ২০৩৩ সালে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশনস কাপের পরবর্তী আসরগুলো।
আরও পড়ুন- তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম, মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি
আরও পড়ুন- স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি
এর আগে প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে আফ্রিকান ফুটবলের ঐতিহ্যবাহী দুই বছর পরপর আয়োজনের ধারাই বজায় থাকছে।
এই সিদ্ধান্তে আফ্রিকার জাতীয় দলগুলোর পাশাপাশি ফুটবল সমর্থকদের মধ্যেও নতুন আলোচনা তৈরি হয়েছে। কারণ, মহাদেশটির সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাগুলোর একটি এই আফকন।




