বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, সিলেটে উদ্বোধন; ফাইনাল চট্টগ্রামে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, সিলেটে উদ্বোধন; ফাইনাল চট্টগ্রামে

নারী ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের জন্য এক বড় মঞ্চ তৈরি হতে চলেছে দক্ষিণ এশিয়ায়। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে আয়োজন করবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরো সূচি প্রকাশ করেছে।

চা-বাগানের শহর সিলেট এবার দেখবে বিশ্বের তরুণ নারী ক্রিকেটারদের লড়াই। আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ও নেপাল যৌথভাবে আয়োজন করবে এই তৃতীয় আসর। মোট ১৬টি দল অংশ নেবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুরো টুর্নামেন্ট।

স্বাগতিক বাংলাদেশের সব গ্রুপ পর্বের ম্যাচ ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। নেপালের কাঠমান্ডুতেও কিছু ম্যাচ হবে।

গ্রুপ সি-তে রয়েছে বাংলাদেশ। সহকর্মী দলগুলো হলো অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে ইউএই-এর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ এ-তে আছে এবং ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শুরু করবে।

মোট ৪১টি ম্যাচ হবে চারটি ভেন্যুতে। গ্রুপ পর্ব শেষে সুপার সিক্স, তারপর সেমি ও ফাইনাল। সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি এবং ফাইনাল ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে নির্ধারিত।

আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, এই টুর্নামেন্ট তরুণ নারী ক্রিকেটারদের বিশ্বমঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এবং নারী ক্রিকেটের গভীরতা বাড়ায়।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে: 

গ্রুপ এ: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল
গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, সামোয়া
গ্রুপ সি: বাংলাদেশ, অস্ট্রেলিয়া নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
গ্রুপ ডি: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড

২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

 প্রতিপক্ষ     তারিখ     ভেন্যু
আরব আমিরাত     ২১ জানুয়ারি     সিলেট
 অস্ট্রেলিয়া     ২৩ জানুয়ারি     সিলেট
 নাইজেরিয়া     ২৫ জানুয়ারি     সিলেট

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর