আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টাইন আদালতে চলা এক বড় তদন্তে হঠাৎ করেই সামনে এসেছে সাবেক আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়েরোর নাম। যদিও তিনি কোনোভাবেই অভিযুক্ত বা আসামি নন, তবুও সন্দেহভাজন একটি চক্র তার বিশ্বজোড়া খ্যাতি ও সুনামকে ব্যবহার করে বাণিজ্যিক ফায়দা তোলার চেষ্টা করেছিল বলে তদন্তের নথি থেকে জানা গেছে।
বিচারক পাবলো ইয়াদারোলার নেতৃত্বে চলা এই তদন্তে জানা যায়, চক্রটি একটি টিকিট প্ল্যাটফর্ম প্রকল্প চালু করতে চেয়েছিল। সেখানে আগুয়েরোর ই-স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত ‘ক্রু টিকিটস’ নামের একটি ব্র্যান্ড ব্যবহারের পরিকল্পনা ছিল। মূল লক্ষ্য ছিল তার জনপ্রিয়তাকে পুঁজি করে বড় অঙ্কের ব্যবসা করা।
আরও পড়ুন-সর্বকালের সেরা ফুটবলার নিয়ে যে বার্তা দিলেন মেসি
আরও পড়ুন-ম্যারাডোনা ও মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন এই তরুণ
পুলিশ জব্দ করা মোবাইল ফোনের বার্তা ও নথিপত্রে এই আলোচনার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। চক্রের সদস্যরা বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক পাচারের সঙ্গে জড়িত বলে তদন্তকারীদের ধারণা। ইতোমধ্যে পিবট আলভারেজসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলভারেজ আটকের পর অনশন শুরু করেছেন।
অন্যান্যদের মধ্যে দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি, বোনো ওজি দে কারলুচি, রাউল ওমার ব্রুহো মানজোনি এবং আলভারেজের নাম উঠে এসেছে। তাদের কিছু কার্যক্রম আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের কাছে রিকার্দো বোচিনি স্ট্রিটের একটি স্থানে চলত বলে জানা গেছে।
নথিতে থাকা ২০২৬ সালের ৩০ জানুয়ারির একটি বার্তায় আনজালনি দে কারলুচিকে জানিয়েছিলেন, টিকিটিং প্ল্যাটফর্ম নিয়ে তিনি শিগগিরই আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আশা করছেন। কয়েক সপ্তাহ পরের আলাপে একাধিক কোম্পানির মাধ্যমে প্রকল্প চালানোর কথা উঠে আসে। এর মধ্যে একটি কোম্পানির সঙ্গে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী জড়িত ছিলেন, অন্যটির লক্ষ্য ছিল আগুয়েরোর প্রকল্প। মেক্সিকো সফরের পরিকল্পনাও হয়েছিল।
গত ২২ এপ্রিল আনজালনি জানান, তিনি আগুয়েরোর সঙ্গে সরাসরি দেখা করেছেন এবং চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১০ হাজার ইউরো সংগ্রহের চেষ্টাও চলছিল, যাতে আগুয়েরোকে প্রাথমিক মূলধনে কোনো অর্থ দিতে না হয়।




