বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে যে বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে যে বার্তা দিলেন মেসি

ফুটবল বিশ্বে যখনই সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম আসে, তখনই মেসি-রোনালদো বিতর্কটা জেগে ওঠে। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিজ্ঞাপন যেন এই পুরোনো আলোচনাকেই একদম বন্ধ করে দিয়েছে। বিয়ার ব্র্যান্ড মিশেলব আল্ট্রার ‘ট্যাব ক্লোজড’ প্রচারণার অংশ হিসেবে বের হওয়া এই ভিডিওতে সরাসরি ঘোষণা করা হয়েছে, ফুটবল ইতিহাসের গোট বিতর্ক এখন মীমাংসিত।

আরও পড়ুন-ম্যারাডোনা ও মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন এই তরুণ

messi_ekardi_

ভিডিওতে দেখা যায়, একজন বারটেন্ডার সাধারণ বার বিল ক্লোজ করছেন। কিন্তু রসিদে কোনো খাবার-পানীয়ের অর্ডার নেই। তার জায়গায় জায়গা করে নিয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একের পর এক মাইলফলক। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচ এবং ১২৫ গোলের কথা আছে সেখানে। স্থান পেয়েছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের মতো বড় শিরোপাগুলো। বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নিয়ে ২১ গোল, ২৩ জয় এবং ৯৯টি গোলের সুযোগ তৈরির রেকর্ডও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার

রসিদে আরও জায়গা করেছে মেসির ক্যারিয়ারের অন্যান্য দিক। রেকর্ড ভাঙার মুহূর্তগুলো, ভক্তদের নতুন স্বপ্ন দেখানো এবং সারা বিশ্বকে অনুপ্রাণিত করার গল্প। মেক্সিকোর বিপক্ষে তার বিখ্যাত গোলের কথাও আছে। এমনকি তার খেলার সময় কতজন ভক্ত ও প্রতিপক্ষ সমর্থক আবেগে কেঁদেছিলেন, সেদিকটাও বাদ যায়নি।

সবচেয়ে চমকপ্রদ অংশটা এসেছে একেবারে শেষে। রসিদের নিচে এক লাইনে স্পষ্ট লেখা, ‘গোট বিতর্ক মীমাংসিত’। ফুটবলের ভাষায় গোট মানেই গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা। এই একটি বাক্যই যেন বহু বছরের বিতর্কের ইতি টানল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর