মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

পবিত্র হজ পালনে মক্কায় ওয়াসিম-মিসবাহ ও সাঈদ আনোয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

পবিত্র হজ পালনে মক্কায় ১৯৪ রানের নায়ক সাঈদ আনোয়ার, সঙ্গে ওয়াসিম-মিসবাহ

মাঠে যখন ব্যাট হাতে নিতেন, তখন বিশ্বের সেরা বোলাররাও তার সামনে অসহায় হয়ে পড়তেন। পাকিস্তানের ওপেনার সাঈদ আনোয়ার ছিলেন ৯০ দশক ও ২০০০-এর শুরুর এক উজ্জ্বল তারকা। কিন্তু ব্যক্তিগত জীবনের করুণ এক অধ্যায় তাকে ক্রিকেটের আলো থেকে সরিয়ে নিয়ে যায় নিভৃত জীবনে। আজ তিনি আর স্টেডিয়ামের চিৎকারে নয়, মক্কার পবিত্র মাটিতে খুঁজে বেড়ান শান্তি।

সম্প্রতি হজ পালনকালে সাঈদ আনোয়ারের কয়েকটি বিরল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে নস্টালজিয়ায় ভেসে গেছেন তাঁর অসংখ্য ভক্ত।


বিজ্ঞাপন


সাঈদ আনোয়ার ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর জীবনের মোড় ঘুরিয়ে দেন। প্রচারের আলো ছেড়ে তিনি নিজেকে পুরোপুরি ইসলামের দাওয়াতি কাজে উৎসর্গ করেন। এ কারণে গণমাধ্যমে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে মাঝে মাঝে যখন তার ছবি প্রকাশ পায়, তখন শূন্য দশকের ক্রিকেটপ্রেমীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

said_anwar__wasim_misbah_hajj

এবার গায়ক ও টেলিভিশন উপস্থাপক ফখর-ই-আলম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে সাঈদ আনোয়ারের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হকের সঙ্গে ধর্মীয় সমাবেশ ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিচ্ছেন।

জিওসুপারসহ পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, এ বছর ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক ও ফখর-ই-আলম একসঙ্গে হজ পালন করছেন। অলিম্পিক স্বর্ণপদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদীমও এবার হজে অংশ নিয়েছেন। ফলে পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিত্বদের হজ যাত্রায় এবার বেশ তারকা সমাবেশ দেখা গেছে।


বিজ্ঞাপন


৫৭ বছর বয়সী সাঈদ আনোয়ার পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান। ২৪৭ ম্যাচে তিনি ৩৯.২১ গড়ে করেছেন ৮,৮২৪ রান, সঙ্গে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটি। ভারতের বিপক্ষে তাঁর ১৯৪ রানের ইনিংসটি অনেকদিন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ড ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনি ২০০০ রানেরও বেশি করেছেন এবং আটটি ফিফটি ও চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

সূত্র-জিওসুপার ও অন্যান্য পাকিস্তানি গণমাধ্যম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর