বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেট মন্ত্রী পেয়েছে: আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেট মন্ত্রী পেয়েছে: আসিফ আকবর

সঙ্গীতের জগতে পরিচিত নাম আসিফ আকবর। ক্রিকেট প্রশাসনেও তার উপস্থিতি ছিল সরব। কিন্তু সেই আসিফ এবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন সামাজিক যোগাযো গমাধ্যমে। একসময় একসঙ্গে কাজ করা দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক যে এখন তিক্ত, তা স্পষ্ট হয়ে উঠেছে তার পোস্টে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে নিয়ে আসিফ আকবর লিখেছেন, ‘দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেট মন্ত্রী পেয়েছে যিনি ফুটবলার। তিনি মেসি নন, বিরাট গোলকিপার। অথচ বাফুফে তাকে গুনেই না!’ 


বিজ্ঞাপন


আরও পড়ুন- ২০২৬-এ আর্জেন্টিনার মিডফিল্ড কি ২০২২-এর মতো শক্তিশালী নেই?

আরও পড়ুন- প্রায় ১৩ হাজার কোটি টাকার দল নিয়ে বিশ্বকাপে ব্রাজিল

আরও পড়ুন-গোয়েন্দারা যা পারেনি, তা করেছিল এক কুকুর! 

আমিনুল হক বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক। ক্রিকেট প্রশাসন নিয়ে তার সক্রিয় ভূমিকা এবং মন্ত্রী হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসিফের এই কটাক্ষ নতুন নয়। এর আগেও তিনি প্রতিমন্ত্রীর সমালোচনা করেছিলেন।


বিজ্ঞাপন


asif_akbar_fb_post_
আসিফ আকবারের ফেসবুক পোস্ট থেকে স্ক্রিনশট নেওয়া

গত ফেব্রুয়ারিতে বিসিবির তৎকালীন বোর্ড সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে বিধিনিষেধ আরোপ করলে আমিনুল হক সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। তখন আসিফ আকবর বলেছিলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেস্টের মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’ 

উল্লেখ্য, আসিফ আকবর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সাবেক পরিচালনা কমিটির সদস্য ছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেই কমিটি ভেঙে দেয়। এরপর থেকে ক্রিকেট প্রশাসন নিয়ে বিভিন্ন ইস্যুতে আসিফের বক্তব্য প্রায়ই আলোচনায় আসে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর