শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

Test Series

রাজধানীর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং করার। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামছে। মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মে) মিরপুর টেস্টের প্রথম দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস রয়েছে, আর কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ড ঘিরে রয়েছে সবুজের শোভা। মিরপুরের চিরাচরিত উইকেটের বদলে এবার পেসাররা বাড়তি সহায়তা পেতে পারেন এবং বড় রানের ইনিংস দেখার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দু’জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার সুবাদে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে আজ। আগেরদিন চোটের কারণে ছিটকে গেছেন বাবর আজম, সেটিও বাড়তি সুযোগ করে দিয়েছে তরুণ ব্যাটারদের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।


বিজ্ঞাপন


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর