মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ছন্দে থাকা দলটির সেরা ব্যাটার বাবর আজম।
খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে বড় ধাক্কা খেল সফরকারী পাকিস্তান দল। এমন সময় চোটে ছিটকে গেছেন দলের অন্যতম তারকা ব্যাটার বাবর আজম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) পিসিবি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানায়, বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম।
তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে দলের মেডিক্যাল প্যানেল, বিস্তারিত পরে জানানো হবে বলেও জানায় পিসিবি। এমতাবস্থায় বড় ধাক্কা খেল পাকিস্তান দল।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। ৫৮৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন তিনি। তার নেতৃত্বেই পেশোয়ার জালমি এবারের শিরোপা জেতে।
বিজ্ঞাপন
তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাবরকে নিয়ে বড় আশা ছিল পাকিস্তান শিবিরে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও অধিনায়ক শান মাসুদ বাবরের ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন।
এআরএম




