বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে ফক্স স্পোর্টস। ইতিহাস ও বাস্তবতা বিবেচনায় এটা অনেকের কাছে ‘অলৌকিক’ মনে হলেও, সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি সেই অসম্ভব স্বপ্নকেই উস্কে দিচ্ছে এক আকর্ষক বিজ্ঞাপনের মাধ্যমে।

বিজ্ঞাপনটির নাম ‘মিরাকল’। এতে দেখানো হয়েছে, ২০২৬ সালের ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছে ব্রাজিলের। ম্যাচের যোগ করা সময়ের ৯৭তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের কর্নার কিক থেকে অসাধারণ এক গোলে জয় নিশ্চিত হয় আমেরিকার। আর সঙ্গে সঙ্গে পুরো দেশ যেন উল্লাসে ফেটে পড়ে।


বিজ্ঞাপন


টাইমস স্কয়ার থেকে শুরু করে স্টেডিয়াম, বার, বাড়ির ড্রয়িংরুম সব জায়গায় ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। বিজ্ঞাপনটি দেখিয়ে দেয়, একটা অবিশ্বাস্য জয় কেবল মাঠের খেলোয়াড়দের নয়, পুরো জাতির হয়ে ওঠে।

হঠাৎ দৃশ্য বদলে যায়। একটি বারে দুই বন্ধুর মধ্যে তর্ক চলছে। একজন বলছে, ‘তুই সত্যি ভাবিস আমেরিকা বিশ্বকাপ জিতবে?’ অন্যজন জবাব দেয়, ‘জিততেই পারে!’ ঠিক তখন হকির কিংবদন্তি মাইক এরুজিওনি এসে সেই বিখ্যাত প্রশ্নটি ছুড়ে দেন, ‘তুমি কি মিরাকলে বিশ্বাস করো না?’ 

এলভিস প্রিসলির ‘দ্য ইম্পসিবল ড্রিম’ গানের সুরে সাজানো এই বিজ্ঞাপনে দেখা যায় যুক্তরাষ্ট্রের বর্তমান ফুটবল তারকাদের পাশাপাশি টম ব্র্যাডি, জ্লাতান ইব্রাহিমোভিচ, ব্রুস অ্যারেনা এবং ১৯৮০ সালের ‘মিরাকল অন আইস’-এর নায়ক মাইক এরুজিওনিকে।

ফক্স স্পোর্টস জানিয়েছে, এটি তাদের বড় ধরনের ক্যাম্পেইনের প্রথম বিজ্ঞাপন। ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপকে ঘিরে পুরো আমেরিকাকে ‘বড় স্বপ্ন’ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে এর মাধ্যমে। মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, নিজেদের আঙিনায় বিশ্বকাপ আয়োজনের সঙ্গে দেশের ২৫০তম জন্মদিনও মিলবে। এমন মুহূর্তে আমেরিকান স্পিরিট আর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের চেয়ে বড় কিছু হতে পারে না।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য ১৯৩০ সালের তৃতীয় স্থান এবং ২০০২ সালের কোয়ার্টার ফাইনাল। তাই নিজেদের মাঠে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সত্যিই এক অবিশ্বাস্য রূপকথা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর