রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘুমিয়ে থাকলেও যেসব আমলের সওয়াব লেখা হয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

ঘুমিয়ে থাকলেও যেসব আমলের সওয়াব লেখা হয়

মানুষ ঘুমিয়ে থাকলে সাধারণত আমল করার সুযোগ থাকে না। তবে কিছু আমলের কারণে ঘুমের মধ্যেও সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সঠিক নিয়ত, আন্তরিকতা ও নিয়মিত আমল বিশেষ গুরুত্বপূর্ণ।

আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের কোনো পুরুষ বা নারী আমলকারীর কর্মফল নষ্ট করব না’ (সুরা আলে ইমরান: ১৯৫)

কেউ ভালো কাজের দৃঢ় নিয়ত করার পরও অনিবার্য কারণে তা করতে না পারলে আল্লাহর অনুগ্রহে সেই কাজের সওয়াব পেতে পারেন। এমন কয়েকটি আমল ও তার ফজিলত তুলে ধরা হলো।

১. তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে পড়া

কেউ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার দৃঢ় নিয়ত করে ঘুমাতে গেলেন। কিন্তু ঘুম প্রবল হওয়ায় আর জাগতে পারলেন না। এমন ব্যক্তির জন্য তার নিয়ত অনুযায়ী সওয়াব লেখা হয়।

আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যে ব্যক্তি রাতে নামাজ পড়ার নিয়ত করে বিছানায় গেল, কিন্তু ঘুমের কারণে সকাল হয়ে গেল, তার জন্য তার নিয়ত অনুযায়ী সওয়াব লেখা হবে। আর তার ঘুম তার রবের পক্ষ থেকে তার জন্য সদকাস্বরূপ হবে।’ (সুনান নাসায়ি: ১৭৮৭, হাদিসটি সহিহ)

আরও পড়ুন: তাহাজ্জুদ যে নিয়মে পড়বেন

২. নিয়মিত কোরআন তেলাওয়াতকারী

কেউ প্রতিদিন রাতে নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করেন। কিন্তু কোনো দিন ঘুমের কারণে তা পড়তে পারলেন না। পরে ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে সেই অংশটুকু পড়ে নিলে রাতের তেলাওয়াতের মতোই সওয়াব লেখা হয়।

ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যে ব্যক্তি রাতে তার নির্ধারিত আমল বা তার কিছু অংশ পড়তে না পেরে ঘুমিয়ে থাকে, পরে ফজর ও জোহরের মধ্যবর্তী সময়ে তা পড়ে নেয়, সে যেন রাতেই তা পড়েছে।’ (সহিহ মুসলিম: ১৭৯১)

আরও পড়ুন: রাতে ১০০ আয়াত তেলাওয়াত করলে যে প্রতিদান পাবেন

নিয়মিত আমলের অভ্যাস গড়ে তুলুন

আল্লাহর কাছে বান্দার নিয়ত ও আন্তরিকতার অনেক মূল্য। তাই বেশি বেশি নেক আমলের নিয়ত করা এবং নিয়মিত ইবাদতের অভ্যাস গড়ে তোলা উচিত। তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের প্রতি যত্নশীল হতে হবে। কোনো অনিবার্য কারণে আমল ছুটে গেলে হতাশ না হয়ে আবার তা শুরু করতে হবে। আল্লাহর রহমত ও অনুগ্রহের আশা রাখতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।

তথ্যসূত্র: সুরা আলে ইমরান: ১৯৫; সুনান নাসায়ি: ১৭৮৭; সহিহ মুসলিম: ১৭৯১

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর