রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানাল কাজাখস্তান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানাল কাজাখস্তান

২০২৭ সালের পবিত্র রমজান মাস, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম কাজইনফরমের এক প্রতিবেদনে এসব তারিখ তুলে ধরা হয়েছে।

প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৯ মার্চ। আর ক্যালেন্ডারে শবে কদরের সম্ভাব্য রাত হিসেবে ৫ মার্চের রাত উল্লেখ করা হয়েছে।

ক্যালেন্ডারে ঈদুল আজহার সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। সে অনুযায়ী, ১৫ মে পবিত্র আরাফাত দিবস এবং ১৬ থেকে ১৮ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দেশে দেশে চাঁদ দেখা নিয়ে ভিন্নতা কেন? 

এ ছাড়া, ২০২৭ সালে দুই হিজরি বছরের শবে মেরাজ পড়তে পারে। কাজাখস্তানের ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, এর সম্ভাব্য তারিখ ৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর দিবাগত রাত। এ ছাড়া ২২ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত, ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ আগস্ট দিবাগত রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব তারিখ এক দিন পরিবর্তিত হতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তবে ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। রমজান মাস ২৯ না ৩০ দিনের হবে এবং চাঁদ দেখার ওপর ঈদের তারিখ নির্ভর করবে।

উল্লেখ্য, এসব তারিখ সংশ্লিষ্ট দেশের ধর্মীয় ক্যালেন্ডার ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক সম্ভাব্য তারিখ। বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের তারিখে পার্থক্য হতে পারে।

তথ্যসূত্র: কাজইনফরম, গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর