শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মস্কো বইমেলায় কোরআন নিয়ে সৌদির বিশেষ আয়োজন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

মস্কো বইমেলায় কোরআন নিয়ে সৌদির বিশেষ আয়োজন

রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হওয়া ৩৯তম মস্কো আন্তর্জাতিক বইমেলায় পবিত্র কোরআন নিয়ে বিশেষ আয়োজন করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। বইমেলায় সৌদি প্যাভিলিয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে কিং ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে।

প্যাভিলিয়নে পবিত্র কোরআন মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণের বিভিন্ন ধাপ তুলে ধরার পাশাপাশি মন্ত্রণালয়ের জ্ঞানভিত্তিক ও ডিজিটাল সেবাগুলোও প্রদর্শন করা হচ্ছে। এসব আয়োজনের মাধ্যমে পবিত্র কোরআনের সেবায় সৌদি আরবের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবে ১০০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন

ডিজিটাল সেবার মধ্যে রয়েছে ‘রুশদ’ ও ‘কারেক্ট কোটেশন’ অ্যাপ্লিকেশন। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ৩-ডি ভার্চুয়াল হজের অভিজ্ঞতার ব্যবস্থা রাখা হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদের বিভিন্ন স্থাপনা ও বৈশিষ্ট্য ঘুরে দেখার সুযোগও রয়েছে। এসব ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী আরবি ও ইংরেজি ভাষায় উপভোগ করা যাচ্ছে।

প্যাভিলিয়নে মন্ত্রণালয়ের ধর্মীয়, শিক্ষামূলক ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কেও দর্শনার্থীদের জানানো হচ্ছে। পাশাপাশি সেবার ক্ষেত্রে মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও ডিজিটাল অগ্রগতিও তুলে ধরা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে ইসলাম ও মুসলিমদের সেবায় মন্ত্রণালয়ের কার্যক্রম এবং মধ্যপন্থা ও ভারসাম্যের মূল্যবোধ তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: মদিনার কোরআন কমপ্লেক্স পরিদর্শন করলেন ১৬ দেশের ২৫০ ইসলামিক ব্যক্তিত্ব

এদিকে সৌদি আরবের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত সামি আল-সাদহান এবং কিং আবদুলআজিজ সেন্টার ফর কালচারাল কমিউনিকেশনের মহাসচিব আবদুল্লাহ আল-ফাওজানসহ কয়েকজন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

মস্কো আন্তর্জাতিক বইমেলা ২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর