মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!
হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এ২ গ্রুপে অংশ নেন হাফেজ সাদ নূর। দৃঢ় হিফজ, বিশুদ্ধ তেলাওয়াত ও কোরআন মাজিদের প্রতি গভীর পারদর্শিতার স্বীকৃতি হিসেবে তাকে তৃতীয় স্থান দেওয়া হয়। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতী শিক্ষার্থী। তিনি উত্তরা বায়তুস সালাম জামে মসজিদের খতিব মুফতি মাহদি হাসান আল-আমিনের বড় ছেলে।

আরও পড়ুন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

সৌদি বিজয়ী হাফেজদের বিমানবন্দরে অভ্যর্থনা

আন্তর্জাতিক এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা করছেন, সাদ নূরের এ অর্জন বাংলাদেশের কোরআন শিক্ষার্থী ও হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

এর আগে একই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে প্রথম স্থানসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর