বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

মসজিদে নববিতে ঈদের এক স্নিগ্ধ সকাল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

মসজিদে নববিতে ঈদের এক স্নিগ্ধ সকাল

১০ জিলহজ ১৪৪৭ হিজরির ভোরে মদিনার মসজিদে নববিতে নেমে আসে এক অপার্থিব প্রশান্তি। পবিত্র ঈদুল আজহার নামাজে লাখো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আল্লাহর দরবারে। সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ইনসাইড দ্য হারামাইন’ ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে ধরা পড়েছে সেই পবিত্র মুহূর্তের অনন্য দৃশ্য।

image


বিজ্ঞাপন


মসজিদের ভেতরে ও খোলা প্রাঙ্গণে সুশৃঙ্খল কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরিচ্ছন্ন ও সুন্দর পোশাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক কাতারে মিলিত হন ঈদের এই বিশেষ ইবাদতে।

image

নামাজ শেষে মুসল্লিরা ধীরে ধীরে প্রাঙ্গণ ত্যাগ করেন, যা পুরো পরিবেশে ছড়িয়ে দেয় এক শান্তিময় ঈদ-অনুভূতি।

imageimage


বিজ্ঞাপন


ছবিগুলোর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য ছিল মসজিদের মিনারের পাশ দিয়ে নীল আকাশে পাখিদের উড়াউড়ি, যা ঈদের সকালের সৌন্দর্যকে আরও গভীর করে তোলে।

image

এদিন মসজিদে নববিতে ঈদের নামাজের ইমামতি করেন শায়খ আহমাদ হুদাইফি। নামাজ শুরু হয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর